
গণমাধ্যমে বৈষম্য চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ওয়েজ বোর্ড বা বেতন যাই হোক গণমাধ্যমে বৈষম্য চলতে দেয়া হবে না।
তিনি আরো জানান, ২৬টি ইনফরমেশন কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। সরকারি অনুদানের ছবি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে সব ব্যবস্থা নেয়া হবে।

























































