শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মায়ের গর্ভেই শিশুর টিউমারের অপারেশন ভাইরাল!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মায়ের গর্ভে থাকা অবস্থায় এক শিশুর টিউমারের অপারেশন করেছেন ডাক্তাররা।

জানা গেছে, মায়ের গর্ভে বাড়তে থাকা ২৩ সপ্তাহের একটি ভ্রুণ টিউমার ধরা পড়ার পর অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। মায়ের পেট কেটে ভ্রুণটি বের করে টিউমার অপসারণের পর সেটি আবারও জরায়ুতে স্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পেডিয়াট্রিক সার্জন নাইজেরিয়া বংশোদ্ভূত ডা. ওলুইঙ্কা ওলুতোয়ে গত বছর সাফল্যের সঙ্গে ওই অপারেশন করেন।

মায়ের গর্ভে পুনঃস্থাপণের পর ভ্রুণটি স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং ৩৬ সপ্তাহ পর একটি সুস্থ ছেলে শিশুর জন্ম হয়।

সম্প্রতি টুইটারে একজন এ ঘটনা শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। ৯০ হাজারের বেশি মানুষ এটি রিটুইট করেছে।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি