শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিংমলে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একটি সূত্র।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার মঙ্গলবার বলেন, সকাল ৭টা ৪০ মিনিটে এ আগুন লাগে।

বিপণিবিতানটির দোতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সেখানে গেছে। আগুন নিয়ন্ত্রণে আছে।

পূর্বাশানিউজ/৩০জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি