বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরীক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোন রাজনৈতিক কর্মসূচি না দেয়ারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী


পরীক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোন রাজনৈতিক কর্মসূচি না দেয়ারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

পরীক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোন রাজনৈতিক কর্মসূচি না দেয়ারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল হবে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে কড়া হুশিঁয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে একটি প্রতিষ্ঠানের পক্ষে এবং মানুষের পক্ষে যা যা করা সম্ভব আমরা তা করেছি। কঠোর অবস্থান গ্রহণ করেছি। তার পরও যদি কেউ প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের চেষ্টা করে তাহালে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে আমি নিজেও জানি না।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা ইতিমধ্যেই অনেক ব্যবস্থা গ্রহণ করেছি। এইগুলোর সব এখন বলতে চাচ্ছি না। এ ছাড়া গোয়েন্দা বাহিনীগুলোও এ ব্যাপারে সক্রিয় রয়েছে। মূল কথা হচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করা হলে কাউকে রেহাই দেওয়া হবে না।

তার পরও যদি কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই পরীক্ষাটি বাতিল করা হবে বলেও মন্ত্রী জানান।

দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, এরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের জীবন নষ্ট হলে জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এমন কিছু করবেন না যাতে করে পরীক্ষা নিতে সমস্যা হয়।

পূর্বাশানিউজ/০১ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি