
dmp 43
ডেস্ক রিপোর্ট:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উদযাপনে বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়াও থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এদিকে দিবসটি উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত শোভাযাত্রা বের হবে।বিকেলে প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, ডকুমেন্টারি প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপ ড্যান্সসহ সংগীত ও গ্রুপ কোরিওগ্রাফি উপস্থাপন করবেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এলআরবির আইয়ুব বাচ্চু, আরফিন রুমি ও মেহজাবিন।






















































