শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির গতি নির্ধারণ করে দিল সৌদি সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

 


ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নিত্য ব্যাপার। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রবাসীদেরও প্রাণ হারানোর মতো ঘটনা ঘটে থাকে। এবার টনক নড়েছে দেশটির প্রশাসনের। সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির গতি নির্ধারণ করে দিল সৌদি সরকার।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় সোমবার থেকে গাড়ির গতি নির্দিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১ শ’ ৪০ কিলোমিটার, বাস একশ কিলোমিটার এবং ট্রাক চলতে পারবে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রিয়াদ থেকে তাইয়্যেফ যাওয়ার রাস্তা, রিয়াদ-কাসিম রোড, কাসিম-রিয়াদ (দক্ষিণ), মক্কা থেকে মদিনার রাস্তা এবং মদিনা থেকে জেদ্দা যাতায়াতের রাস্তায় এই নিয়মানুসারে গাড়ি চালাতে হবে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, গাড়ির গতি নির্দিষ্ট করে দেওয়া এটা নয় যে, ওই গতিতেই গাড়ি চালাতে হবে। চাইলে যে কেউ এর চেয়ে কম গতিতে গাড়ি চালাতে পারবেন।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি