শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বের সবচেয়ে বড় গবেষণাকেন্দ্র নির্মাণ করবে চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ চীন সাগরে চালকহীন জাহাজ নিয়ে গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র নির্মাণ করবে বেইজিং। গোলযোগপূর্ণ এ অঞ্চলে চীন নিজ উপস্থিতি জোরদারের করার লক্ষ্য এটি তৈরি করবে চীন।

ওয়ানশান মেরিন টেস্ট ফিল্ড নামের এ কেন্দ্রটি দক্ষিণ চীন সাগরের অন্যতম একটি প্রবেশ মুখে তৈরি করা হবে। দক্ষিণাঞ্চলীয় চীনা প্রদেশ গুয়ানডংয়ের জুহাইয়ের কাছে এ কেন্দ্র নির্মাণ করা। তিনশ’ বর্গ মাইল জুড়ে এ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছে চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীন গত মাসে চালকবিহীন গাড়ি নামিয়েছে বলে ইংরেজি ভাষী  খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক দিন পরই এ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিল বেইজিং। সামরিক এবং বেসামরিক উভয়ই কাজেই ব্যবহার করা যাবে চীনের নির্মিত চালকহীন যান।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি