সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শহীদ মিনার এলাকায় ৪ স্তরের নিরাপত্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্তা থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, এ লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেওয়া হবে না।

কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলবে আইন-শৃঙ্খলা বাহিনী।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি