শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার আপিল মোকাবেলায় প্রস্তুত দুদক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ও আপিলসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করছেন তাঁর আইনজীবীরা। অপরদিকে রায়ের আপিল মোকাবেলায় দুর্নীতি দমন কমিশনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

আপিল মোকাবেলা করার বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর আমরা তা পড়ে দেখেছি। রায়ের বিরুদ্ধে যদি আপিল করা হয় তাহলে তা মোকাবেলার জন্য দুদক প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার আপিল ও জামিন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর আইনজীবীরা সুপ্রিম কোর্টের বার ভবনে বৈঠকে বসে।

তার আগে সকালে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আপিল করার জন্য আমরা ফাইল তৈরি করে ফেলেছি। দুপুরের দিকে জ্যেষ্ঠ আইনজীবীদের পরামর্শে আপিল করা হবে।

পূর্বাশানিউজ/২০ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি