শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা এবং পুলিশি হামলার প্রতিবাদে আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

শনিবার বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় তিনি অভিযোগ করে বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। হামলায় ২৫০ নেতাকর্মীকে আহত হয়েছে। এই হামলার প্রতিবাদে সোমবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে। ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ সমাবেশের অনুমতি না দিলে এর প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করে দলটি । পরে পুলিশি হামলায় সে কর্মসূচীও পণ্ড হয়ে যায়। এর পরে ওইদিন বিকালেই আজকের এই নতুন কর্মসূচী দেয় দলটি।

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি