রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মশা নিধনের কোনো উদ্যোগই যেন কাজে আসছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

রাজধানীতে মশার উপদ্রব রোধে সিটি কর্পোরেশন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও নর্দমা ও জলাশয়ের প্রজনন এলাকাগুলোতে মশা নিধনের জন্য কোনো ওষুধ ছিটানো হয় না বলে কাজে আসছে না এসব উদ্যোগ।

মোহাম্মদপুরের ৩৩ নং ওর্য়াডটিতে ময়লা-আবর্জনা আর পানি জমে এখন এটি মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই মৌসুমেই বেশি দেখা যায় কিউলেক্স মশা। যাদের জন্ম হয় নোংরা পানিতে।

এলাকাবাসী বলেন, এইসব জায়গাগুলোতে ময়লা-আবর্জনা জমে থাকলেও কখনো ওষুধ ছিটানো হয় না। একই অবস্থা রাজধানীর বিভিন্ন বদ্ধ জলাশয়ের। কচুরিপানা আর আবর্জনায় জন্মাচ্ছে অগণিত মশা। সামান্য পানি পাত্রে নেয়ার পরই দেখা যায় হাজার হাজার লার্ভা।

তবে কর্তৃপক্ষ বলেছে, লার্ভা নিধনে জলাশয়ে নিয়মিত ওষুধ ছিটানো হয়।

তবে কর্তৃপক্ষের দাবি সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। শহরের ব্যস্ততম এলাকার ড্রেনেও দেখা গেছে একই চিত্র। এছাড়া ওষুধও ছিটানো হচ্ছে দায়সারা ভাবে।

সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টারে বলা আছে, জলাশয় পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখার দায়িত্ব তাদের। যদিও এটা মানছেন না এই কর্মকর্তা।

বিশেষজ্ঞরা বলেন, মশা নিধনে সিটি করপোরশেন ক্রাশ প্রোগ্রাম শুরু করলেও প্রজনন রোধ করা না গেলে মশা কমবে না কোনভাবেই। দুই সিটি কর্পোরেশনে মশা নিধনে বাজেট প্রায় ৫০ কোটি টাকা। এ অর্থ সঠিক কাজে লাগালেই রাজধানী থেকে মশা তাড়ানো সম্ভব।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি