শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাশ্মিরে ভারতীয় সৈন্যদের হামলায় ২ পাকিস্তানী সেনা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিতর্কিত কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সৈন্যদের গুলিতে অন্তত দুই পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

বুধবার সন্ধ্যায় পাকিস্তান সেনাবাহিনীর গণযোগাযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, ভারতীয় সৈন্যরা বিনা উস্কানিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভিম্বার সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালিয়েছে।

২০০৩ সালে দুই দেশই নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি ঘোষণা করেছে। কিন্তু প্রায়ই সেখানে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং অস্ত্রবিরতি লংঘনের জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করে।

মঙ্গলবার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় ভারতের ডেপুটি হাই কমিশনার জেপি সিংকে তলব করে এবং বিনা উসকানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সৈন্যদের অস্ত্রবিরতি লংঘনের তীব্র প্রতিবাদ জানায়।

মন্ত্রণালয় আরো জানায়, ২০১৮ সালে ভারতীয় বাহিনী চারশ’রও বেশি বার অস্ত্রবিরতি লংঘন করেছে। এতে ১৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

পূর্বাশানিউজ/ ০১ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি