শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেসহ সারা দেশে আজ মঙ্গলবার মানববন্ধন করবে বিএনপি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে এ মানববন্ধন কর্মসূচি।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজ কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালিত হবে।

পূর্বাশানিউজ/ ০৬ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি