
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা ৪৭ বছরের পরও মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে কালো ছায়া বিস্তার করে আছে। তাই স্বাধীনতা বিরোধীদের এই বিষ বৃক্ষটি মূলোৎপাটন করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়ার পর তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রথম ধাপ উত্তরণের যে স্বীকৃতিই এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা এগিয়েছে। তবে আমাদের এখনো অন্তরায় আছে।

























































