শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘দেশের অগ্রগতির বিষয়ে কাউকে কোন ছাড় দেয়া যাবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের অগ্রগতি ও স্বাধীনতার বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া যাবে না।

সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সড়ক ও সেতু মন্ত্রী।

তিনি বলেন, তবে এখনো দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
পৃথিবীর কোন স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/ ২৭ মার্চ ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি