শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইয়েমেনের খাদ্য গুদামে আগুন; পুড়ে গেছে ৫০ টন খাদ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের হুদায়দাহ সমুদ্র বন্দরের এক খাদ্য গুদামে আগুন লেগেছে। ইয়েমেনে অবস্থানরত জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি খাদ্য গুদামে এই আগুনটি লাগে। এই অগ্নিকান্ডের ফলে ৫০ টন খাদ্য নষ্ট হয়েছে বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক ।

আরও বলা হয়, ‘রেড সি পোর্ট’ খ্যাত এই সমুদ্রবন্দরের খাদ্য গুদামে আগুন লাগার ফলে ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। ইতোমধ্যে এই অগ্নিকান্ডের তদন্ত শুরু করেছে জাতিসংঘ।

উল্লেখ্য, ইয়েমেনে চলা গৃহযুদ্ধের ফলে গত তিন বছরে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ৫ লক্ষ মানুষ, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এই দেশের তিন চতুর্থাংশ এখন অপুষ্টিতে ভুগছে, এবং খাদ্যাভাবে তারা চরম সংকটের মুখে পড়ে গিয়েছে।

ইয়েমেনের এই সংঘাতে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য অনুদান চেয়ে বিশ্বের কাছে আবেদনও জানিয়েছে ইউনিসেফ।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি