শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেট হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ১০ টায় তিনি হাসপাতাল ভর্তি হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব অসুস্থতা অনুভব করলে তাকে ইউনাইটেট হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে ভর্তি করা হয়। এখন তার বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেও জানান শামসুদ্দিন দিদার। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মা অসুস্থ্য হয়ে বারডেম হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

পূর্বাশানিউজ/ ০২ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি