শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্যারালাইজড হয়ে যেতে পারে খালেদা জিয়ার : নিউরো সার্জন ওয়াহিদুর রহমান।


প্যারালাইজড হয়ে যেতে পারে খালেদা জিয়ার : নিউরো সার্জন ওয়াহিদুর রহমান।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নার্ভ চাপা পরার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডান হাতের চেয়ে বাম হাত বেশি দুর্বল। এ অবস্থায় তার শরীর আরো খারাপ হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে। যেখোনে রাখা হয়েছে সেখানে তার চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন নিউরো সার্জন ওয়াহিদুর রহমান।

বিএনপি বলছে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া পরামর্শের ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে পড়ে আছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রাজধানীর পুরনো ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ অস্থায়ী আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আলোচিত এ মামলায় ৬৩২ পৃষ্ঠার রায় ঘোষণা করেন।

পূর্বাশানিউজ/ ২৮এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি