শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » মানুষ বাঁচে কয় বছর, ১০ বছরেও কিছু করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের


মানুষ বাঁচে কয় বছর, ১০ বছরেও কিছু করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। গত ১০ বছরেও কিছু করতে পারেনি তারা।

আজ রবিবার চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

ওবাযদুল কাদের বলেন, কোটা আন্দোলন গেছে, তারপর গেছে ছাত্র আন্দোলন তখনও কিছু করতে পারে নি। ১০ বছরেও কিছু হয় নি, মানুষ বাঁচে কয় বছর। এই মাসে না ওই মাসে, এই বছর না ওই বছর- আন্দোলন হবে কোন বছর।

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক সফরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্ণফুলী সেতু এলাকায় যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি