শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৮


ডেস্ক রিপোর্ট:
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মাদ সলিহ জয়লাভ করেছেন। সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি বিস্ময়করভাবে আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন। ক্ষমতাসীন এ নেতার পক্ষে নির্বাচনে কারচুপি করা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের এমন মন্তব্যের পর অপ্রত্যাশিত এ ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র।

সোমবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, সলিহ ৫৮.৩ শতাংশ ভোট পেয়েছেন।

এমন ফলাফল ঘোষণার পরপরই দেশব্যপী বিরোধী দলের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। এসময় তাদেরকে সলিহ’র মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হলুদ পতাকা বহন করতে এবং রাজপথে নাচতে দেখা যায়।

এ নির্বাচনে ইয়ামিনকে পরাজিত করতে সলিহ ছিলেন বিরোধী দলগুলোর একক প্রার্থী।

অন্য সব বিরোধী দলের প্রধান নেতারা কারাগারে বা নির্বাসনে থাকায় রোববারের অনুষ্ঠিত এ নির্বাচনে আর কোন প্রার্থী ছিল না। -বাসস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি