মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিষেধাজ্ঞা থেকে মুক্ত আশরাফুল বিপিএলে দল পেলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রোববার দুপুর ১২টায় শুরু হয় বিপিএল সিজন সিক্সের খেলোয়াড়দের ড্রাফট। এবারের প্লেয়ার ড্রাফটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আশরাফুল দল পাবেন কিনা ? সত্যি সত্যি আশরাফুল দল পেয়েছেন। পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া মোহাম্মদ আশরাফুল ঠিকই দল পেয়েছেন। দেশি ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডে আশরাফুলকে দলে নেয় চিটাগং ভাইকিংস। আশরাফুল ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন। যার ভিত্তি মূল্য ১৮ লক্ষ টাকা।

এবারের বিপিএলের খেলোয়াড়দের ড্রাফট দুপুর ১২টায় শুরু হওয়ার পর বিপিএল গভর্নিং বডির চেয়্যারম্যান আফজালুর রহমান সিনহার শোকে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন। তারপর লটারীর মাধ্যমে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট।

এদিকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কিনে নেয় চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগাং ভাইকিংস। আগের আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। এবার আশরাফুল ও মুশফিককে একই দলে দেখা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি