ডেস্ক রিপোর্ট: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় রাশিয়ার সম্পৃক্ততা তদন্তে গঠিত কমিটির কাজে কোনরকম হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের ডেমোক্রেটিক নেতারা। বুধবার ট্রাম্প কর্তৃক দেশটির অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পদচ্যুতির ঘটনায় মুলারকে প্রধান করে গঠিত তদন্তের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার আশংকা করছেন তারা।
ক্যালিফোর্নিয়ার হাউজ ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি টুইটারে জানান, ‘মুলার কমিটির তদন্ত ধ্বংসের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ পদক্ষেপ হলো অ্যাটর্নি জেনারেল সেশনসকে পদচ্যুত করা।’
নিউইয়র্ক সিনেট ডেমোক্রেটিক নেতা চাক স্কুমার বলেন, ‘মুলারের তদন্ত বন্ধ বা সীমিত করার বিন্দুমাত্র চেষ্টা করা হলে তা চরমভাবে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করবে।’

























































