মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো টাইগাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ আর সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের দরকার ২৫৬ রান।

টাইগারদের হয়ে দারুণ ব্যাটিং করেন সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব। এছাড়াও অর্ধশতক ইনিংস খেলার পথে মুশফিক করেন ৬২ এবং তামিম করেন ৫০ রান। মাহমুদউল্লাহ ৩০ রান করেন। শেষের দিকে মাশরাফি ও মিরাজ দারুন সুযোগ পেলেও দলের রান বাড়াতে ব্যর্থ হন।

ক্যারিবিয়দের পক্ষে ওশেন থমাস ৩টি এবং কেমার রোচ, কেমো পল, দেবেন্দ্র বিষু ও রভম্যান পাওয়েল একটি করে উইকেট নেন।

এর আগে প্রথম ম্যাচে জয় তুলে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। এছাড়াও উক্ত ম্যাচে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডের মাইলফলক ছুঁয়েছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে আরেক কীর্তি গড়বেন তিনি। দেশের হয়ে সবচেয়ে বেশি ৬৯টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার শুমন। এই ম্যাচের আগ পর্যন্ত ৬৮টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচে হাবিবুলের অধিনায়কত্বের রেকর্ড ছুঁয়ে ফেলছেন মাশরাফি।

আরেকটি মাইলফলক হচ্ছে এই ম্যাচে। বাংলাদেশের জার্সিতে একসঙ্গে ৯৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচে একসঙ্গে শততম ম্যাচে মাঠে নামার কীর্তি গড়বেন দলের এই ‘পঞ্চপাণ্ডব’।

এই ম্যাচে আগের একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ। উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। কিয়েরন পাওয়েলের বদলে এই ম্যাচে নামছেন চন্দরপল হেমরাজ।

এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ জিতবে মাশরাফি-মুশফিক-মাহমুদুল্লাহ’রা।

বাংলাদেশ একাদশ:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল এবং ওশান থমাস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি