শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সবাই যেন নির্বাচনী প্রচারনায় সমান সুযোগ পায়: যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে। সবাই যেন নির্বাচনী প্রচারনায় সমান সুযোগ পায়। সভা সমাবেশের সুযোগ পায় সে বিষয়ে নজর রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।

মিলার বলেন, আমার সবাই বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছি।ৃ সবাই, রাজনৈতিক দল হোক, আর সে যেই হোক, যেন শান্তিপূর্ণ আচরণ করে। সবাই যেন সহিংসতা থেকে দুরে থাকে। কেননা, সহিংসতা গণতন্ত্রের পথে বাধা হিসেবে থাকে।

তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সহিংসতা শুধু তাদের উদ্দেশ্য পূর্ণ করে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক পাঠাবে। দূতাবাস সারাদেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে।

তিনি বলেন, আসছে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। আমরা বলেছি, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নেওয়ার এবং রাজনীতি করার সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে এবং র‌্যালি করার সুযোগ পায় সে বিষয়ে নির্বাচন কমিশনকে বলেছি। কারণ, যেকানো বিতর্কের মধ্যে দিয়ে শক্তিশালী গণতন্ত্র আরো বিকশিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি