ডেক্স রিপোর্টঃ “প্রধানমন্ত্রী অভিযোগ বিএনপি জাল ব্যালটপেপার ছাপাচ্ছে” সাংবাদিকদের এক এমন প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা অভিযোগ করেছি ব্যালট পেপার নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। তখন প্রধানমন্ত্রী বলছেন বিএনপি জাল ব্যালটপেপার ছাপাচ্ছে। আমি বলবো প্রধানমন্ত্রীর মনের অজান্তেই সত্য কথা বের হয়ে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলে।
রিজভী বলেন, অনেক সময় নিজের পাপ নিজের মনের অজান্তেই বের হয়ে আসে। এটা অনেকেরই হয়ে থাকে। তাছাড়া প্রবাদবাক্য আছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আমরা যখন বলেছি ঠাকুর ঘরে কে রে,, তখন প্রধানমন্ত্রী বলছেন আমি কলা খাই না।
তিনি বলেন, নির্বাচনের সকল ইন্সটুমেন্ট তো তাদের হাতে। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, পুলিশ বাহিনী সবিই তো তাদের লোক। পুলিশ অফিসাররা তো নৌ মার্কায় সভা করছে। রাষ্ট্রে সকল ক্ষমতা তো শেখ হাসিনার হাতের মুটোই, এতে বিএনপি সুযোগ কোথায়। বিএনপি এখন তো পলাতক অবস্তায়, মামলা দিয়ে দৌড়ের উপর রাখা হয়েছে।
বিএনপির এ মুখপাত্র বলেন, আওয়ামী চেহারাটাই জনগণের সামনে উন্মোচিত করেছেন। দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কমিশনের ভেতর থেকেও যখন সত্য কথাটি বেরিয়ে আসছে, সেটিকেও তিনি সহ্য করতে পারছেন না। তিনি প্রভুদের সন্তুষ্ট করতে নির্বাচন কমিশনারদের অস্তিত্বেও আঘাত করছেন।
প্রচারের মাইক ভেঙে ফেলছে, লম্বা বাঁশের উপরে কাঁচি লাগিয়ে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, ধানের শীষের নির্বাচনী ক্যাম্পগুলো ভাঙচুর করছে, এমনকি পোস্টার কিংবা প্রচারপত্র যে প্রেস থেকে ছাপানো হচ্ছে সেই প্রেসে গিয়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে। এখন প্রেস মালিকরা ধানের শীষের পোস্টার ছাপাতেও ভয় পাচ্ছে।
সিইসি সমালোচনা করে রিজভী বলেন, সিইসি নির্বাচন নিয়ে দেশব্যাপী সহিংসতা ও ব্যাপক নৈরাজ্য ঢাকতে এখন বকধার্মিক সেজেছেন। তিনি বলেছেন-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে, এধরণের কথা বলে তিনি হামলাকারী সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে স্বাধীন নির্বাচন কমিশনকে বিতর্কিত করে ফেলেছেন। শুধু বিরোধী দলই নয়, সুশীল সমাজ, গণমাধ্যম, নির্বাচন বিশ্লেষকরা দৃশ্যমান সহিংসতা নিয়ে যখন সমালোচনামুখর, দাতা সংস্থাসহ বিভিন্ন দেশের কুটনীতিকরা যখন উদ্বিগ্ন তখন তিনি হামলাকারিদের পক্ষ নিয়ে।


























































