শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » দেশে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে : নাছির


দেশে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে : নাছির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে । রোববার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নগর আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ৩০ ডিসেম্বর বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ কোন পথে অগ্রসর হবে তা এ নির্বাচনে নির্ধারণ হবে। তাই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। এর জন্য নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।

নগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে নগর সংশ্লিষ্ট ৬টি আসনে জয়ের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন। নওফেল, লতিফ, আফছারুল আমীন, ব্যারিস্টার আনিস, মইনউদ্দিন খান বাদল, দিদারুল আলমের পক্ষে ২৮ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত প্রচারণা চলবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি