শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী। রোববার নির্বাচন কমিশনে (ইসি) এসে সিইসির কাছে একটি লিখিত অভিযোগ দেন লতিফ সিদ্দিকী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই, আমার কারণে আমার নেতা কর্মীরা মার খাবে তা আমি মেনে নিতে পারবো না। তাই আমি নিজ থেকেই নির্বাচন থেকে সরে যাচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি