
ডেক্স রিপোর্টঃ বলা হয়ে থাকে সঙ্গীত সর্বজনীন। বিভিন্ন সংস্কৃতি, সম্প্রদায় কিংবা দেশভেদে সঙ্গীতের ভাষা বোঝা না গেলেও এর সুরের মুর্ছনা সবাইকে এক সুতোয় বাঁধে। সে সত্যই এবার প্রমাণ করেছে সম্প্রতি নেটে ভাইরাল হওয়া একটি ভিডিও।
বলা হয়ে থাকে সঙ্গীত সর্বজনীন। বিভিন্ন সংস্কৃতি, সম্প্রদায় কিংবা দেশভেদে সঙ্গীতের ভাষা বোঝা না গেলেও এর সুরের মুর্ছনা সবাইকে এক সুতোয় বাঁধে। সে সত্যই এবার প্রমাণ করেছে সম্প্রতি নেটে ভাইরাল হওয়া একটি ভিডিও।
সেখানে নাইজেরীয় তিন যুবককে দেখা গেছে, বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত’ সিনেমার টাইটেল ট্র্যাক ‘কাল হো না হো’ গানটি গাইতে। তাদের সঙ্গে কোরাসে গলা মিলাচ্ছে অন্যরা। গানটির মূল গায়ক সোনু নিগমের চেয়ে দরদ কোনো অংশেই কম নেই তাদের গলায়!
ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আলি গুল খান। তিনি লেখেন: “সত্যি বলছি, নাইজেরীয়রা ভারতীয়দের চেয়ে বেশি বলিউড সিনেমা দেখে।” এই নাইজেরীয় যুবকদের হিন্দি গান গাওয়া দেখে মুগ্ধ সবাই। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছে ৮ লাখের বেশি মানুষ। কেউ কেউ এ গায়কদের বিভিন্ন রিয়েলিটি শো’য়ে অংশ নেওয়ার পরামর্শও দিয়েছেন।
আর এ ভিডিওই আরো একবার প্রমাণ করেছে গোটা দুনিয়ায় শাহরুখ খানের জনপ্রিয়তা। শুধুমাত্র ভারতেই নয়, বিশ্ব জুড়ে নন্দিত নায়ক কিং খান।তাই শুধু দেশের গণ্ডিতেই আটকে নেই তার ভক্তরা।

























































