শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোটকেনার টাকা বিতরণকালে মির্জা আব্বাসের ২ কর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ ভোটকেনার জন্য টাকা বিতরণ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে রাজধানীর শাহজাহানপুর এলাকার আল-বারাক হাসপাতালের পাশে মির্জা আব্বাসের বাড়ির সামনে থেকে শহীদুল ও মুহিত নামের ২ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ভোটকেনার জন্য টাকা বিতরণ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে রাজধানীর শাহজাহানপুর এলাকার আল-বারাক হাসপাতালের পাশে মির্জা আব্বাসের বাড়ির সামনে থেকে শহীদুল ও মুহিত নামের ২ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ চার লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল গোয়েন্দা পুলিশের এডিসি আতিকুল ইসলাম জানান, রাত থেকেই তাদের পরিকল্পনা চলছিলো। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য জেনে আগে থেকেই ওঁত পেতে থাকা ডিবি সদস্যরা সকালে শহীদুল ও মুহিতকে হাতেনাতে ধরে ফেলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি