শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশ আপনাদের হাতে, ভোটের লড়াইয়ে আসুন : তরুণদের মান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ তরুণ প্রজন্মকে ভোটের লড়াইয়ের ময়দানে আসার আহবান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। বলেন, বাংলাদেশ আপনাদের হাতে, আপনারাই আগামীর বাংলাদেশ গড়বেন। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তরুণ ভোটারদের উদ্দেশ্যে মান্না এ কথা বলেন।

কোটা আন্দোলনে আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা রাষ্ট্র মেরামতের কাজ করেছিল। সত্যিই তরুণদের ওই আন্দোলন মানুষের কাছে আলোকবর্তিকা। তখন তরুণরা ভেবেছিল, সংঘবদ্ধ হলে অনেক কিছু করা সম্ভব। তাই বলছি, ওই আন্দোলনের সাহসে বলীয়ান হয়ে ভোটের ময়দানে আসুন। নিজের অধিকার প্রতিষ্ঠা করুন।

দেশবাসীর উদ্দেশ্যে ধানের শীষের এই প্রার্থী বলেন, সাঁঝ সকালে ভোট দেবেন, রায় বুঝে নিয়ে ঘরে ফিরবেন। এটা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এবার জয়ী না হলে স্বৈরাচার জয়ী হবে। ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্বাচন ৩০ ডিসেম্বর। আওয়ামী লীগ এবারও জনগণকে ভয় দেখিয়ে, ভোট চুরি করে ক্ষমতায় যেতে চায়। এমন পরিস্থিতি হয়েছিল ১৯৭০ সালের নির্বাচনে, তখনও আমরা জয়ী হয়েছিলাম। এবার জয়ী না হলে, গণতন্ত্র থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি