শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনের বিষয়ে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত কাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ নির্বাচনে থাকা ও না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। ঐক্যফ্রন্টের হেড অফ মিডিয়া ড. মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে থাকা ও না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। ঐক্যফ্রন্টের হেড অফ মিডিয়া ড. মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকা ও না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং নির্বাচনে থাকলে কৌশল কী কী হবে- এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে।

বৈঠকে বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন ।এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিল ঐক্যফ্রন্ট। তবে ওই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি