ডেক্স রিপোর্টঃ নির্বাচন কমিশনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বাকবিতণ্ডার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না। তারা নির্বাচন কমিশনে গিয়ে ঝগড়া করছেন। পুলিশের বিরুদ্ধে এমন বাজে ভাষা ব্যবহার করছেন, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার ব্যক্তিগত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিন জেলার আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য জনগণের কাছে ভোট চান প্রধানমন্ত্রী।
ড. কামাল হোসেন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী হিসেবে পরিচিত, তার কাছ থেকে কেউ এ ধরনের ব্যবহার আশা করে না। তিনি এর আগে আদালতে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আশোভন মন্তব্য করেছেন এবং সাংবাদিককে খামোশ বলেও ধমক দিয়েছেন।’
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে পুনরায় জনসেবার সুযোগ দেওয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করেছি। অনেকগুলো বাস্তবায়নাধীন রয়েছে। কাজেই আমি দেশবাসীকে বলবো, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌর্কায় ভোট দিয়ে আমাদের আরেকটিবার দেশসেবার সুযোগ করে দিতে।’
বিএনপি-জামায়াত জোটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে।’ তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে বলেও তিনি সতর্কবাণী উচ্চারণ করেনআওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনে দুর্ব্যবহার এবং পুলিশকে গালিগালাজ করায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘তাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না। তারা নির্বাচন কমিশনে গিয়ে ঝগড়া করছে এবং পুলিশের বিরুদ্ধে এমন বাজে ভাষা ব্যবহার করছে যা ভাষায় প্রকাশ করা যায় না।’
শেখ হাসিনা বুধবার বিকেলে তাঁর ব্যক্তিগত বাসভবন ধানমন্ডীর সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া, নওগাঁ এবং চাঁদপুরের নির্বাচনী জনসভায় প্রদত্ত ভাষণে একথা বলেন।
তিন জেলার আওয়ামী লীগ এবং মহাজোটের নির্বাচনী প্রার্থীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের জন্য জনগণের ভোট চান প্রধানমন্ত্রী।
ড. কামাল হোসেনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী হিসেবে পরিচিত, তাঁর কাছ থেকে কেউ এ ধরনের ব্যবহার আশা করে না।’
‘তিনি এর আগে আদালতে এটর্নী জেনারেলকে আশোভন মন্তব্য করেছেন এবং সাংবাদিককে খামোশ বলেও ধমক দিয়েছেন’, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ভাষণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে জনগণকে পুণরায় সেবা করার সুযোগ দানের জন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলি বাস্তবায়ন করেছি এবং অনেকগুলো বাস্তবায়নাধীন রয়েছে।
কাজেই আমি দেশবাসীকে বলবো উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌর্কায় ভোট দিয়ে আমাদেরকে আরেকটি বার দেশসেবার সুযোগ করে দিতে।’
তিনি এ সময় বিএনপি-জামাত জোটকে প্রত্যাখ্যান করার আহবান জানিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে। কারণ, তাহলে তারা দেশকে ধ্বংস করে দেবে।


























































