ডেক্স রিপোর্টঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত আজ বুধবার বিকেলে নেয়া হবে । মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নবনিয়োগকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ।
সিইসি বলেন, সারা বছর বিভিন্ন নির্বাচন থাকে। আজকে বিকেলে কমিশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সাথে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।























































