বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল বাতিল চেয়ে রিট


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে।

একই সঙ্গে, সংবিধানের সপ্তদশ সংশোধনীও বাতিলের আবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে জাতীয় সংসদের স্পিকার, কেবিনেট সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট ৫ জনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আগামী আইনজীবী ইউনুছ আলী জানান, রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি