সোমবার,৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচন বয়কটের মধ্য দিয়ে বিএনপি নিজেদেরকে সংকুচিত করে চলছে, নির্বাচনে অংশগ্রহণের আহ্বান ওবায়দুল কাদেরের


নির্বাচন বয়কটের মধ্য দিয়ে বিএনপি নিজেদেরকে সংকুচিত করে চলছে, নির্বাচনে অংশগ্রহণের আহ্বান ওবায়দুল কাদেরের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উপজেলাসহ সব নির্বাচনে অংশ গ্রহণের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার গাজীপুরে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন বয়কটের মধ্য দিয়ে বিএনপি নিজেদেরকে সংকুচিত করে চলছে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বয়কটের মাধ্যমে বিএনপি আত্মঘাতী ও সর্বনাশা পথ বেছে নিচ্ছে। এতে বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে। তাই বিএনপির নির্বাচনে বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি