মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গেইলকে নিয়েই যত ভয় ঢাকার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বিপিএলে এবারের আসরে দু’একটা ম্যাচে তার ব্যাট হাসলেও এখনও স্বরূপে দেখা যায়নি ক্যারবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। গেল আসরের সর্বোচ্চ এই রান সংগ্রাহক চলতি আসরে ১১ ম্যাচে করেছেন মাত্র ১৮৮ রান। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৬ রান করলেও এই রান করতে খেলেন ৪৪ বল। তারপরও আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারের রংপুর রাইডার্সের এই গেইলকে নিয়েই যত ভয় ঢাকা ডায়নামাইটসের।

ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ক্রিস গেইল খেলতে পারছে না, এটি আসলে ভয়েরই কারণ। এর আগের ফাইনালে ক্রিস গেইলের একশই আমাকে পেছনে ফেলে দিয়েছিল আসলে। ক্রিস গেইল হলো ক্রিস গেইল। এটি আসলে তুলনা করার কিছু নেই। সে কখন মারবে কি মারবে না সেটি তার ব্যাপার। ক্রিসকে নিয়ে আলাদা করে সেভাবে চিন্তা করার কিছু নেই যে মারছে না বা প্রথম বল থেকে হয়তো মারা শুরু করবে। তো আমার কথা সেটি না। এরপরেও আমরা ক্রিসকে নিয়ে পরিকল্পনা করি আর পরিকল্পনা বাস্তবায়ন করাটাই বড় ব্যাপার।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি