শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » খালেদা জিয়ার কারাবন্দী দিবস উপলক্ষে শুক্রবার দেশব্যাপী মসজিদে জুম্মায় দোয়া


খালেদা জিয়ার কারাবন্দী দিবস উপলক্ষে শুক্রবার দেশব্যাপী মসজিদে জুম্মায় দোয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বেগম খালেদা জিয়ার ১ম কারাবন্দী বার্ষিকীতে মুক্তির জন্য শুক্রবার দেশব্যাপী মসজিদে জুম্মায় দোয়া এবং রোববার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সকাল ১১টায় আইনজীবীদের ‘কারামুক্তি বন্ধন’ কর্মসূচি পালন করবে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন এর কেন্দ্রীয় কমিটি।

আজ (৭ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট বার সমিতি প্রাঙ্গণে সংগঠনের কো চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা’র সভাপতিত্বে ও মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উক্ত কর্মসূচি চুড়ান্ত করা হয়।

এছাড়াও ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সংগঠনের সুপ্রিমকোর্ট শাখা দুপুর ১ টায় আদালতের সকল প্রকার দুর্নীতি বন্ধ, টাউট-দালাল উচ্ছেদের দাবিতে বার সমিতি প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি