সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রংপুরে বাসচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষকের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আবদুল মজিদ (৫০) নামে প্রাইমারী স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস।
নিহত আবদুল মজিদ ঠাপুকুর সদর থানা এলাকার বাসিন্দা এবং ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ওসি জাফর আলী বিশ্বাস জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় বাসচাপায় ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি