ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বখাটে এক যুবককে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে অভিযোগ করলে রাকিব (১৮)-কে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানা পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার বিকেলে ওই গ্রামের আরিফ হোসেনের চার বছর বয়সী শিশুকন্যা বাড়ির পাশে খেলা করছিল। পার্শ্ববর্তী ছাইফুল ইসলামের বখাটে ছেলে রাকিব হোসেনের মেয়েটিকে ফুঁসলিয়ে স্থানীয় আব্দুল খালেকের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুর দাদি সালেহা টের পেয়ে দৌড়ে গেলে বখাটে রাকিব পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা আরিফ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করলে রাতেই বখাটেকে গ্রেপ্তার করে ত্রিশাল থানার এসআই রুবেল।
শিশুর বাবা আরিফ জানায়, আমার অবুঝ নিষ্পাপ শিশুটির ওপর নরপশু রাকিব পাশবিক নির্যাতনের চেষ্টা করেছে, এটা অন্যায়। আমি এই নরপশুর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে বখাটে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে মামলা রুজু করা হয়। বিকেলে আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















































