সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ওয়ার্নার ও স্টিভ স্মিথ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন


ওয়ার্নার ও স্টিভ স্মিথ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ গত বছর বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়া দল থেকে নিষিদ্ধ থাকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন। আরব আমিরাতে অনুষ্ঠিত আসন্ন ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট ক্রিকেট ডট কম ডট এইউ বিষয়টি নিশ্চিত করেছে এটি। চলতি মাসের ২৯ তারিখে এই দুইজনের ১ বছরের নিষেধাজ্ঞা উঠে যাবে।

২৯ ও ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে খেলবে অজিরা। তাই এই দুটি ম্যাচে অস্ট্রেলিয়া দলের হয়ে মাঠে নামতে পারবেন স্মিথ এবং ওয়ার্নার।

গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানসবার্গ টেস্টে বল টেম্পারিং করার দায়ে ক্রিকেট থেকে এই দুজনকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিষিদ্ধ হওয়ার পাশাপাশি গেল আসরের আইপিএল থেকেও নিজেদের নাম সরিয়ে নেন তারা। তবে আসন্ন আইপিএলে আবারও মাঠে ফিরছেন এই দুজন।

নিষিদ্ধ থাকাকালীন স্মিথ এবং ওয়ার্নার দুজনই এসেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে অংশ নিতে। কিন্তু ইনজুরিতে পড়ে দুজনকেই দেশে ফিরে যেতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি