মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ইডেন গার্ডেনে বিদ্যুৎ বিভ্রাটে ১৪ মিনিট খেলা বন্ধ


ইডেন গার্ডেনে বিদ্যুৎ বিভ্রাটে ১৪ মিনিট খেলা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গত রোববার রাতে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের জয়ের আলোর মধ্যেই নেমে এল অন্ধকার বিতর্ক। কেকেআর ইনিংসের ১৫.২ ওভারের মাথায় হঠাৎই হাইকোর্ট প্রান্তে ডিজিটাল স্কোরবোর্ডের পিছনে ফ্লাডলাইটের বেশ কিছু আলো হঠাৎই নিভে গেল। তখন কেকেআরের রান ১১৮-৩। ক্রিজে ছিলেন নীতীশ রানা ও আন্দ্রে রাসেল। সেই সময়ে কেকেআর আদৌ ম্যাচ বার করতে পারবে কি না, তা নিয়ে গোটা ইডেন জুড়ে ছিল সংশয়। কিন্তু এই আলো-আঁধারির মাঝেই ঝলমল করে উঠলেন রাসেল।

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম নায়ক নীতীশ রানা সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে গেলেন, ইডেনের আলো না নিভলে হয়তো শেষ পর্যন্ত ম্যাচটি তিনিই জিতিয়ে ফিরতেন। নীতীশ বললেন, ‘আমার আন্দাজই ছিল না, এ রকমও কিছু হতে পারে। ১৪ মিনিট আলো বন্ধ থাকার সময় আমি ডাগ-আউটে গিয়ে বসেছিলাম। তখন আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। মনঃসংযোগও নষ্ট হয়ে যায়। মাঠে নেমে পরের বলেই আউট হয়ে গেলাম।’

২০০৮ আইপিএলে কেকেআর বনাম ডেকান চার্জার্স ম্যাচেও এমন অন্ধকারের সাক্ষী ছিল ইডেন। ২০০৯ সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও একই ঘটনা ঘটে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচেও আলো নিভে যাওয়ার লজ্জা ফিরে এসেছিল ইডেনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি