ডেস্ক রিপোর্ট :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বলেন, মোদির বিকল্প কোন শক্তি আপাতত নেই। নরেন্দ্র মোদির বিকল্প হয়ে রাহুল গান্ধি আসতেই পারছেন না।
বুধবার রাজকাহন অনুষ্ঠানে তিনি বলেন, মমতা ব্যনার্জি ২৩টি দলকে একত্র করে একটা উদ্যোগ নিয়েছিলেন, তা সত্যেও ইউপি নির্বাচন সমাজবাদী পার্টি এক হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস আলাদাভাবে সেখানে ক্যান্ডিডেট দিয়েছে। তার অর্থ হচ্ছে সেখানে প্রতিদ্বন্দিতা হচ্ছে একাধিক ফ্রন্টে, ফলে এই সুযোগগুলো মোদি নিচ্ছে।
তিনি আরো বলেন, মোদির বিভিন্ন ঘটনা জনগণের সামনে আসার পরেও তার জনপ্রিয়তা এখনও বর্তমান। কংগ্রেসকে বিকল্প ধরি, কিংবা ইউপিএ জোটকেই বিকল্প ধরি, ইউপিএ জোট তো সেই পজিশনে এখনো যায়নি। মোদির বিরুদ্ধে অভিযোগ থাকা সত্যেও জনপ্রিয়তা কমিয়ে রাহুল গান্ধি তার গ্রহণযোগ্যতা বাড়াতে পারেননি।

























































