শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চূড়ান্ত ভাঙনের পথে জাতীয় পার্টি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের একক সিদ্ধান্ত ও ক্ষমতার দ্বন্দ্বে দলটি একাধিক বার ভাঙনের মুখে পড়েছে। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতার দ্বন্দ্ব আরো প্রকট হয়। এরই প্রেক্ষিতে মধ্য রাতে এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে দফায় দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এতে দলের নীতি নির্ধারনী ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা নাখোশ হন। ফলে সমলোচনার মুখে পরেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। যার কারণে পার্টির দলীয় রাজনীতিতে ক্ষমতার দ্বন্দ্ব এমন পর্যায় গেছে, যে কোন সময় চুড়ান্ত ভাঙ্গনের মুখে পরতে পারে দলটি।

এ বিষয় দলের একাধীক নেতা জানান, এত রাতে কেন এই সংবাদ সম্মেলন করতে হবে। এমনতো না যে স্যার রাতেই মারা যাচ্ছেন যে সকালে করা যাবে না। এই কাজটি তিনি প্রেসিডিয়ামে আলোচনা করে করলে তো কেউ তাকে ঠেকিয়ে রাখত না। এ কারণে সবার মাঝে তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে। এ পর্যায় দল বিবক্তি একেবারে চুড়ান্ত পর্যায় রয়েছে। জিএম কাদের ও রওশান এরশাদের মাঝে যে চাপা বিরোধ ছিল তা এখন প্রকাশ্যে এসেছে। একজন বৃদ্ধ মানুষকে বিভিন্ন ভাবে বুজিয়ে কাজটি করালো সেটি আসলে ভাল করেনি। সব থেকে মজার ব্যাপার হলো স্যার যে জিএম কাদেরকে চিছি দিয়েছে তা তিনি পাঠ করতে পারেনি। সে পড়ে বলে দেয় । অন্য কারো যদি দলের প্রমোশন হয় তথন তারা বলে স্বাক্ষর জাল এখন কি বলবে। এখন পর্যন্ত দলের সিনিয়র নেতা এমনকি মধ্যম সারির কোন নেতা জিএম কাদেরের পাশে নেই।

জিএম কাদেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, আমাদের খটকা লেগেছে এত রাতে কেন কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দিতে হবে। স্যার (এরশাদ) চাইলে এটা সকালবেলাও করতে পারতেন। উনাকে আমরা দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছি। সেই ক্ষমতাবলে তিনি জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন।

এ বিষয় দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী বলেন, এই বিষয় নিয়ে মন্তব্য করার এখনও সময় আসেনি। তাহলে আপনারা কি জিএম কাদেরকে মেনে নিয়েছেন জানতে চাইলে চিশতী বলেন, এই বিষয় নিয়ে মন্তব্য করলে তো বিপদ। সুতরাং এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।

জিএম কাদেরের ঘনিষ্ঠ জাতীয় পার্টির একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডিয়াম সদস্য বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে এরশাদ সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিলেও অনেকে তা অমান্য করেন। কিন্তু, জিএম কাদের তার নির্দেশ মতো মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং নির্বাচন করেন নাই। সে কারণে এখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ পুরস্কার দিয়েছেন বলে মনে করি।

গত জানুয়ারি মাসে জিএম কাদেরকে নিজের অবর্তমানে দলের দায়িত্ব পালনের সিদ্ধান্ত দেওয়ার পর গত ২২ মার্চ আবারও তাকে সরিয়ে দেন এরশাদ। একইসঙ্গে সংসদের উপনেতার পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি