শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ শিয়া নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া প্রধান এলাকা আল-কাতিফে নিরাপত্তা বাহিনীর ‘সন্ত্রাস বিরোধী’ অভিযানে তারা নিহত হয়েছে বলে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়। তবে এই এলাকার সংখ্যালঘু শিয়ারা প্রায়ই সৌদির সুন্নি প্রধান প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে।

এসপিএ জানায়, শনিবার কাতিফের তারাউত দ্বীপে নবগঠিত একটি সন্ত্রাসী গ্রুপের সন্ধানে অভিযান চালানো হয়। এ অভিযানে নিরাপত্তা বাহিনী বা কোনো সাধারণ লোক নিহত হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানেই অবস্থান করছে।

আল-কাতিফ এলাকায় সৌদি নিরাপত্তা বাহিনী প্রায়ই অভিযান চালায়। এতে অনেক হতাহতের খবরও পাওয়া যায়। গত জানুয়ারি ও সেপ্টেম্বরেও সেখানে অভিযান চালানো হয়েছিলো এবং তাতে বেশ কয়েকজন হতাহত হয়। তবে শিয়া সংখ্যালঘুদের বিভিন্ন অভিযোগে শিকারে পরিণত করা হয় বলে অভিযোগ রয়েছে। যদিও শিয়াদের সঙ্গে কোনোরকম দুর্ব্যবহার ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি