ডেস্ক রিপোর্টঃ
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দিনের বিরতি দিয়ে ২৭ ডিসেম্বর থেকে আবারও শুরু ঢাকা পর্বের খেলা।
৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। বন্দর নগরীতে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে দুইয়ে উঠে এসেছে রাজশাহী। পাঁচ ম্যাচে ৪ জয়ে ওদের পয়েন্ট ৮। এর পরের অবস্থানে থাকা ঢাকা ৬ ম্যাচে জয় পেয়েছে ৪টা, হার দুইটায়। চার নম্বরে খুলনা। ৫ ম্যাচে তাদের জয় তিনটায়। পরের অবস্থানে আছে কুমিল্লা। ছয় ম্যাচে দুই জয়ের বিপরীতে চারটায় হার কুশিল্লার।
পয়েন্ট টেবিলের ছয় আর সাত নম্বরে আছে যথাক্রমে সিলেট ও রংপুর। ছয় ম্যাচে একটা মাত্র জয় সিলেটের। এক ম্যাচ কম খেলা রংপুরেরও জয় একটাই।

























































