ডেস্ক রিপোর্টঃ
প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো রাশিয়া। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রুশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংযুক্ত হলো নতুন এই ক্ষেপণাস্ত্র।
তবে ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই হাইপারসনিক মিসাইল শব্দের থেকে ২০ গুণ বেশি দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় একে বাধা দেয়ার সুযোগ নেই।
রাশিয়া ছাড়া আর কোনো দেশের এমন উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নেই বলেও উল্লেখ করেন পুতিন।
এর আগে ২০১৮ সালে প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে আভাগার্ডসহ অন্যান্য অস্ত্র সংযোজনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

























































