শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীসহ ইউপি সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় ওয়ারেন্টভুক্ত আসামী ইউপি সদস্য বজলুর রহমানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সদরের একটি বাসা থেকে প্রবাসীর স্ত্রীসহ ইউপি সদস্য বজলুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থামায় তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

আটককৃত বজলুর রহমান উপজেলার গোপালনগর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। সে ৪নং শ্রীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য।

চৌদ্দগ্রাম থানার ওসি অপারেশন ত্রিনাথ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি