স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগাম মহাসড়কের কুমিল্লার কোরপাই এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে। এসময় তাদেও কাছ থেকে ৭’শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হচ্ছে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের হোসেনপুর গামের মনিরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (২২) , মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের আবুল কাসেমের পুত্র রাসেল (৩৫)। পালিয়ে যাওয়া যুবক মোকাম ইউনিয়নের শাহদিলারবাগ গ্রামের কাজি খোকনের পুত্র কাজী মোঃ মাহফুজ।
দেবপুর ফাঁড়ির আইসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, রাত্রীকালন নিরাপত্তা রক্ষার কাজে মঙ্গলবার গভীর রাতে এসআই নন্দন চন্দ্র সরকার ও এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় আনুমানিক রাত দেড়টায় মহাসড়কের জলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পোষ্টঅফিন এলাকায় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এসময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ধাওয়া করে ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে ৭’শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তাদের ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।


















































