শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ১৩২ জনের করোনা শনাক্ত, শহরে ৪২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগি আক্রান্তের খবর পাওয়া গেছে।  শনিবারে রেকর্ডসংখ্যক ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৬ জনে।

আজকের রিপোর্টে দেবিদ্বারে একজনের মৃত্যু দেখানো হয়েছে । ফলে মৃত্যু সংখ্যা ৫০ জন হলো । আজকে সুস্থ্য দেখানো হয়েছে ২৬ জনকে। তারা হলেন চৌদ্দগ্রামে ১৮ জন, দেবিদ্বারে ৫ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ৩ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ৪২ জন, চৌদ্দগ্রামে ৮ জন, লাকসামে ২২ জন, আর্দশ সদরে ৬ জন, চান্দিনায় একজন, বুড়িচংয়ে ৪ জন, বরুড়ায় ৯ জন, দেবিদ্বারে ১৬ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৮ জন, মেঘনায় ১ জন, হোমনায় ৬ জন ও ব্রাহ্মণপাড়ায় ৭ জন।

শনিবার (১৩ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৩ হাজার ৭৩০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৭৪ জনের। এর মধ্যে ১ হাজার ৮৪৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৫০ জন এবং সুস্থ হয়েছে মোট ৩২৪ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২০৭ জন, মুরাদনগর ১৭৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৮৭ জন, লাকসামে ১৩৬ জন, চান্দিনায় ১৩৭ জন, তিতাসে ৪১ জন, দাউদকান্দিতে ৬৬ জন,বরুড়ায় ৫২ জন, বুড়িচংয়ে ১১৩ জন, মনোহরগঞ্জ ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৪০ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, হোমনায় ৩২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩৩ জন, লালমাইয়ে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৬৮ জন, আদর্শ সদরে ৮৫ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি