শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে দুজন, আইসোলেশনে দুজন ও কোভিড ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দিপক (৫০), কুমিল্লা মহানগরের রানীর দীঘিরপাড়ের রোজি বেগম (৮৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আমেনা বেগম (৫৫), বরুড়ার আবদুস সাত্তার (৬০) ও রিপা বেগম (৩৭)।

এ নিয়ে ৭৪ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৭২ জনের মৃত্যু হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি